Skip to main content

"রৌদ্রের গায়ে মেয়েলী গন্ধ" ও "চোখেরতলে স্বপ্নগুলো" কাব্যদ্বয় এবং আমার অপ্রকাশিত কবিতা: মানুষের মুখে সুখ নেই

"রৌদ্রের গায়ে মেয়েলী গন্ধ" ও "চোখেরতলে স্বপ্নগুলো" কাব্যদ্বয় এবং আমার অপ্রকাশিত কবিতা: মানুষের মুখে সুখ নেই: "মানুষের মুখে সুখ নেই, কেবল বিষাদ দ্বিতীয়বার চেয়ে দেখি, বিপুল ঘৃনা পাইনি প্রশংসার কোন পঙক্তি আমি বিস্মিত হলাম প্রবল বেগে প্রবাহিত স্রোতের মত।..."

Popular posts from this blog

মানুষের মুখে সুখ নেই

মানুষের মুখে সুখ নেই, কেবল বিষাদ দ্বিতীয়বার চেয়ে দেখি, বিপুল ঘৃনা পাইনি প্রশংসার কোন পঙক্তি আমি বিস্মিত হলাম প্রবল বেগে প্রবাহিত স্রোতের মত। আমি শিউরে উঠলাম দেখে, আরেকবার এত সুন্দর পেয়ারা পাতা মুখগুলোতে নেই কোনো সবুজ, শুধু চোখে- মুখে নাচছে তুমুল কুৎসিত কাম। আমি সুখ খোঁজে পেলাম রৌদ্র-কুয়াশা-মাটি, মৃতের মুখে ইস্কুল পালিয়ে ঝাঁপিয়ে পড়ে নদীততে নারীর অলসচুলে, শিউলির গন্ধে পাহাড় চূড়ার ফাঁকে মেঘেদের মুখে। গোত্র-অগোত্রের আদিম কুসংস্কার ভেঙ্গে গেল আমার প্রেমিকার অপ্রেমের সংসার তার মুখেও আজ কোনো সুখ নেই, সুখ নেই। রগমগ পৃ-৪৪

সবিনয় নিবেদন

থাকুক সে আমারে ভুলে সিঁথিতে সিঁদুর লয়ে চিরসুখী দেবীতার মত হ্রদয়ের জটিল যন্ত্রণা সে যদি বুঝে তবে আজো বুঝবে সে তার অভাবে আমারও হাতে পায়ে গজিয়েছে নখ তার কাছের পুরুষটির মত। আমারে সে ভুলুক পারে সে যত চিত্কারে,ধীক্কারে বলিব না তারে লাঞ্ছিত যুবাটিত মত ব্যথিত হ্রদয়ে আমারে সে কাঁদিয়েছে,ঠকিয়েছে মূঢ়তার মত দিয়েছে বিরল দুঃখ, বিপুল বেদন। পুড়িয়ে ইন্দ্রজাল যঞ্জের অনলে খেয়ে নেব ভষ্ম-ছাই চিরতার জলে তবু যন্ত্রণা যাতনায় জ্বলে করিব না তারে মায়া-যাদুটোনা ব লিব না তোমার কারনেই এত ধ্বংস,দুর্ভিক্ষ,ক্রন্দন ক্ষমা চাই, ক্ষমা চাই সবিনয় নিবেদন। রগমগ পৃ-২৬