ঈর্ষা

তোমাকে দেখলে ঈর্ষা হয় দীর্ঘস্হায়ী
চোখের দিকে তাকালেই মনে হয়
বিষাদ চায়ে যেন দিয়েছি চুমুক
বিরক্তিতে গা জ্বলে যায়
মেয়ে মানুষ, প্রেম কিছুই আসে না।
তবু কেন
তোমার সঙ্গেই আমার ঘুরেফিরে দেখা হয়
রাতে-বিরাতে
কোনো কোনো দিন মনে হয়
নি্জেই গিয়ে বলি তোমায়
ঈর্ষার মত জিনিস
দেহে
দীর্ঘস্হায়ী রাখা ঠিক নয়
বুক খচখচ করে।

(চতস-পৃ-২১)