এসো, আমার সুন্দর বেদনায় সুন্দরী
মাটিতে হেঁটে -একবার ঘাসেতে
মুণ্ডকধারী দেবীর মত খড়গ হস্তে
ইটের সিঁড়িতে নয়
আমার লোমশ বুকে রাখো তোমার
আলতারাঙা নিকোটিন পা
কি হবে দেখে অমন সবুজ কচুরী পানায়
মাছরাঙা পাখির রঙিন পালক ডানা
দেখোনি কী কখনো এই যুবকের চোখে
কোনো সর্বনাশ কোনো নিশা।
(চতস-পৃ-২১)